রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

‘অবসর’ নিয়ে জানুয়ারির পর মুখ খুলবেন ধোনি

‘অবসর’ নিয়ে জানুয়ারির পর মুখ খুলবেন ধোনি

ছুটি নিয়ে ক্রিকেট থেকে দূরে সরে গেছেন মহেন্দ্র সিং ধোনি। ঠিক কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন ভারতের সাবেক এ অধিনায়ক? উত্তরটা জানা নেই কারোর।

তাই গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এখনো চলছে নানা আলোচনা। অনেকে ধোনির ক্রিকেট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। আবার কেউ কেউ বলছেন ছুটি শেষে জাতীয় দলে ফিরবেন তিনি।

এই ডামাডোলের মাঝে এবার নিজের অবসর গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমএস ধোনি নিজেই। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বিশ্বের অন্যতম সেরা এ ফিনিশার শুধু জানালেন, জানুয়ারির আগে অবসর নিয়ে কোনো উত্তর দিবেন না তিনি, ‘জানুয়ারি পর্যন্ত অবসর নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com