মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

নুরের ওপর হামলার ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

আদালত প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান।

এর আগে ডাকসু ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় সোমবার মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরসহ প্রায় পাঁচজন নেতাকর্মী।

এদিকে এ হামলার ঘটনায় সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশ থেকে সন্ত্রাসবিরোধী ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ হয়ে মধুর ক্যান্টিন থেকে সিনেট ভবনের সম্মুখ দিয়ে অপরাজেয় বাংলায় আসে। তারপর প্রক্টর অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করে আবার মধুর ক্যান্টিন হয়ে রাজুতে ফিরে যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com