মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা: রিটার্নিং কর্মকর্তা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক: সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারী যে দলেরই প্রার্থী হোক না কেনো, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে, নানা নির্দেশনা দেন ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

আসন্ন ঢাকা সিটি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পাশাপাশি নিজেদের প্রস্তুতিও সম্পন্ন করে নিচ্ছে নির্বাচনী কর্মকর্তারা। এরই অংশ হিসেবে গোপীবাগের দক্ষিণ সিটির রিটানিং অফিসারের কার্যালয়ে রোববার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। যেখানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং অফিসারগণ। সভার শুরুতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন রিটানিং অফিসার মো. আবদুল বাতেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা যা করা প্রয়োজন সবাই তা করবেন।

প্রচারণা শুরুর পর নির্বাচনী কর্মকর্তাদের চ্যালেঞ্জ বেড়ে যাবে জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচনী ক্যাম্প স্থাপনে আইন মেনে চলতে হবে প্রার্থীদের। এছাড়া, প্রচারণার জন্য মাইকিং বা পোস্টার টাঙানোর বিষয়েও প্রার্থী যথাযথ নিয়ম মেনে চলছেন কিনা সেটিও গুরুত্বের সাথে দেখাতে অফিসারদের নির্দেশনা দেন রিটানিং অফিসার।

আবদুল বাতেন বলেন, দুপুর ২টা থেকে রাত ৮টা নাগাদ প্রচারণা করা যাবে। অবৈধ ক্যাম্প স্থাপন করলে অবশ্যই তা ভাঙ্গবেন ও আইনগত ব্যবস্থা নেবেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের নানা অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটানিং অফিসারগণ।

সাংবাদিকদেরও সংবাদ প্রচারের ক্ষেতে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন রিটানিং অফিসার। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে অনুষ্ঠিত হবে ভোট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com