মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

হাসপাতালে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি হাসপাতালের কোনো তথ্য বা সংবাদ প্রকাশ করা যাবে না বলে যে নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিয়েছিল সেটি বাতিল করা হয়েছে।

অংশটি বাদ নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংশোধিত নির্দেশনা সরকারি সব স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

গত ১২ জানুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগের ‘সরকারি হাসপাতালের দর্শনার্থী ব্যবস্থাপনা’ শিরোনামের চিঠিতে ৬ নম্বর নির্দেশনায় বলা হয়- গবেষণা, জরিপ অন্য কোনো তথ্য বা সংবাদ সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করবেন। সংগৃহীত তথ্য বা সংবাদের বস্তুনিষ্ঠতার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করবেন। বিনা অনুমতিতে হাসপাতালের ভেতরে রোগী বা স্বাস্থ্যসেবা কার্যক্রমের কোনো স্থির চিত্র বা ভিডিও ধারণ করতে পারবেন না। সংগৃহীত তথ্য প্রকাশের আগেই বস্তুনিষ্ঠতা বিষয়ে কর্তৃপক্ষের সম্মতি গ্রহণ করতে হবে।’

বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বলা হয়, এ নির্দেশনা স্বাধীন সাংবাদিকতাকে বিঘ্নিত করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নির্দেশনাকে দুর্নীতি সহায়ক দাবি করে মঙ্গলবার তা প্রত্যাহারের দাবি জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এরপরই সংশোধিত নির্দেশনা জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

সেখানে ৬ নম্বর ক্রমিকে থাকা আগের নির্দেশনা বাদ দেয়া হয়, পরিবর্তে নতুন যুক্ত করা হয়- কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দর্শনার্থী বা ব্যক্তি হাসপাতালে প্রবেশ করতে পারবেন। তবে নির্দেশনার অন্য বিষয়গুলো আগের মতোই আছে।

সংশোধিত নির্দেশনাটি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক, হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com