সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো ৪৫তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো ৪৫তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা

ভিশন বাংলা ডেস্ক: ২০২১ সালে অনুষ্ঠেয় ৪৫তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করে বাংলাদেশকে থিম কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা কর্তৃপক্ষ গতকাল ৪৪তম আন্তর্জাতিক পুস্তকমেলা ২০২০-এর সমাপনী ও বাংলাদেশ দিবসে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা প্রদান করে।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা ও সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়সহ উভয় দেশের রাজনৈতিক ও সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে ‘বাংলাদেশ দিবস’ উপলক্ষে বাংলাদেশ উপহাইকমিশন কলকাতার আয়োজনে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুজ্জামান খান। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, পশ্চিমবঙ্গের প্রখ্যাত ইতিহাসবিদ শ্রী গৌতম ভদ্র ও বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক মিনার মনসুর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com