রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
ডেস্কে বসে টানা কাজ করেও কিভাবে ওজন নিয়ন্ত্রণ করা যায়!

ডেস্কে বসে টানা কাজ করেও কিভাবে ওজন নিয়ন্ত্রণ করা যায়!

লাইফস্টাইল ডেস্ক: ঘণ্টার পর ঘণ্টা ডেস্কে বসে কাজ করলে ওজন বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। ওজন যেহেতু শরীরের জন্য ক্ষতিকর অবশ্যই তা নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু উপায় কী? ডেস্কেই যাদের কাজ তাদের তো টানা কাজ করতেই হবে। টানা কাজ করেও ওজন নিয়ন্ত্রণ করা যায়। আসুন জেনে নিই সেই উপায়-

১. সকালে অফিসে যাওয়ার তাড়া থাকলেও খাবার না খেয়ে যাবেন না। একটু বেলা করে অফিসে রওনা হলে ভাত খেয়ে যেতে পারেন। এতে সারাদিন খিদে পাওয়ার প্রবণতা কমবে।

২. কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সারাদিন এনার্জির ঘাটতি হবে না।

৩. অফিসে প্রতি এক ঘণ্টা কাজের পর কিছুসময় ব্রেক নিতে পারেন। সেই সময় হাঁটতে পারেন, দেখবেন শরীর ভালো থাকবে।

৪. বাড়িতে তৈরি খাবার খেলে সুস্থ থাকা যায়। রাস্তার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন।

৫. চেয়ারে বসেই হালকা স্ট্রেচিং ও হালকা ঘাড়ের ব্যায়াম করে নিতে পারেন। এতে দীর্ঘক্ষণ বসে কাজ করার ক্লান্তি আপনাকে ছুঁবে না।

৬. কাজের ফাঁকে চকোলেট, চিপস খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। ড্রাই-ফ্রুটস বা লো ফ্যাট কুকিজ সঙ্গে রাখতে পারেন। খিদে পেলে অল্প করে খেতে পারেন।

৭. সপ্তাহে দু-একদিন অফিসের লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে উঠুন। দেখবেন শরীর ঝড়ঝড়ে লাগছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com