মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনা ঠেকাতে কাজ করছে ভিটামিন ‘সি’

করোনা ঠেকাতে কাজ করছে ভিটামিন ‘সি’

ভিশন বাংলা ডেস্ক: চীনের চিকিৎসকরা বলেছেন, ভিটামিস সি সমৃদ্ধ খাবারগুলো করোনাভাইরাস ঠেকাতে দারুণ কার্যকরী। আগে থেকেই শোনা যাচ্ছিল, করোনাভাইরাসে আক্রান্তের ফলে ফুসফুস থেকে শুরু করে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হয়।

গবেষকরা চেষ্টা করছেন, স্মৃতি নষ্ট হয়ে যাওয়া সারিয়ে তোলার ব্যাপারেও আরো বিশদভাবে গবেষণা করতে। তারা বলছেন, সারাবিশ্বে ভিটামিস সি সাপ্লিমেন্টের পেছনে বছরে অন্তত আটশ ৮০ মিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে। ২০২৪ সালের মধ্যে এই অঙ্ক ১.১ বিলিয়ন পাউন্ডে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্দি ঠেকাতে দারুণভাবে কার্যকরী ভিটামিন সি। এদিকে করোনাভাইরাসের লক্ষণের মধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া, জ্বর রয়েছে। ক্ষত থেকে শুরু করে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে ভিটামিন সি কার্যকর। ভিটামিন সি গ্রহণের ফলে ইমিউন সিস্টেম চাঙা হয়ে যায়।

চিকিৎসকরা বলছেন, ভিটামিন সি গ্রহণের ফলে শ্বেত রক্তকণিকা সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন ধরনের ভাইরাসের সঙ্গে এটি লড়াই করে। এমনকি তাদের আক্রমণ করে মেরে ফেলে।

অতি মাত্রায় ভিটামিন সি গ্রহণে করোনাভাইরাস সেরে যাবে কিনা সে ব্যাপারে চীনে গবেষণা চলছে। তবে এখনো সেই গবেষণার ফল প্রকাশ করা হয়নি। উহান ইউনিভার্সিটির অধীনে ঝংনান হসপিটালের চিকিৎসকরা এ ব্যাপারে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

এই গবেষণার আওতায় করোনাভাইরাসে আক্রান্ত ১২০ জনকে টানা সাতদিন ২৪ গ্রাম করে ভিটামিন সি দেওয়া হয়েছে। এখনো ফল হিসেব করে বের করা হয়নি। তবে গবেষকরা বলছেন, ভিটামিন সি দেওয়ার ফলে ইতিবাচক ফল এসেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com