রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আয়লান কুর্দির মৃত্যুতে ৩ জনের ১২৫ বছর করে জেল

আয়লান কুর্দির মৃত্যুতে ৩ জনের ১২৫ বছর করে জেল

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রীসে আসার সময় নৌকাডুবিতে মারা যাওয়ার প্রায় পাঁচ বছর পর শিশু আয়লান কুর্দির দোষীদের কারাদণ্ড দিয়েছেন তুরস্কের একটি আদালত।

আয়লান ও তার পরিবারের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে তিন পাচারকারীকে। তাদের প্রত্যেককে ১২৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

২০১৫ সালে তুরস্কের উপকূলে একটি শিশুর মরদেহ পড়ে থাকার ছবি বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র আলোড়ন তুলেছিল।

ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে লাল জামা গায়ে একটি ছোট শিশুর নিথর দেহ উপুড় হয়ে পড়ে আছে।

তুরস্কের বদ্রুম উপকূলে সাগর সৈকত থেকে এই ছবি তুলেছে সে দেশের একটি বার্তা সংস্থা। এই ছবি বিশ্বজুড়ে অনেকের মাঝে বেদনা তৈরি করেছে।

এই শিশুর নাম আয়লান কুর্দি। পাঁচ বছর বয়স তার। নৌকাডুবির পর আয়লান কুর্দির মরদেহ সৈকতে ভেসে এসেছে।

তুর্কী কোস্ট গার্ড জানাচ্ছে, সিরিয়া থেকে আসা একদল শরণার্থী তুরস্ক হয়ে গতকাল গ্রিসের কস্ দ্বীপে যাওয়ার চেষ্টা করে।

কিন্তু যাত্রাপথে সাগরে নৌকাডুবিতে ১২ জন মারা যায়। পাঁচ বছর বয়সী আয়লান কুর্দি ছিল সেই দলে। নৌকা ডুবিতে সে তার মায়ের সাথে প্রাণ হারায়।

আয়লান ও তার পরিবারের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে তিন পাচারকারীকে। তাদের প্রত্যেককে ১২৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com