রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। গতকাল শুক্রবার উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-১০।

আটক নারীরা হলেন- রুবি আক্তার (৩৫) এবং মোমেনা খাতুন (৪০)।

এ ব্যাপারে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তর যাত্রাবাড়ীর ফারুক সরকারের খাবার হোটেলের সামনে অভিযান চালায় র‍্যাব-১০ এর একটি দল। অভিযানে দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল, একটি ভ্যানিটি ব্যাগ ও একটি হ্যান্ড পার্টস জব্দ করা হয়।

তিনি আরো বলেন, আটক আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে কক্সবাজার জেলা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে।আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com