ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

বাউফলে সরকারি ৪২ মেট্রিকটন চালসহ আটক ২

বাউফলে সরকারি ৪২ মেট্রিকটন চালসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে সরকারি ৪২ মেট্রিকটন চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল ব্যবসায়ী শাহাজাহান হাওলাদার ও ট্রলার মালিক জয়নাল চৌকিদারকে আটক করা হয়। আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে বগা বন্দরের একটি ঘরে ট্রলার থেকে উত্তোলনের সময় চালসহ ওই দুজনকে আটক করা হয়। জানা গেছে, খাদ্য অধিদপ্তরের সিলকৃত বস্তাভর্তি চালগুলো বগা বন্দরসংলগ্ন উত্তর পাশের খালে নোঙর করা একটি ট্রলার থেকে শ্রমিকরা স্থানীয় চাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদারের নিজস্ব গোডাউনে তুলছিল। তবে প্রভাবশালী একটি মহলের তৎপরতায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) শেখ বেলাল হোসেন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ওখানে অভিযান চালায়। বন্দরের উত্তর পাশের গলিতে শাহজাহান নামের এক চাল ব্যবসায়ীর গোডাউনে ট্রলার থেকে শ্রমিকরা ওই চাল তোলার সময় ৪২ মেট্রিকটন চাল জব্দ করা হয়। বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। এ সময় ট্রলার মালিক জয়নাল চৌকিদার, চাল ব্যবসায়ী শাজাহানকে আটক করা হয়।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাউফলে সরকারি ৪২ মেট্রিকটন চালসহ আটক ২

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে সরকারি ৪২ মেট্রিকটন চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল ব্যবসায়ী শাহাজাহান হাওলাদার ও ট্রলার মালিক জয়নাল চৌকিদারকে আটক করা হয়। আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে বগা বন্দরের একটি ঘরে ট্রলার থেকে উত্তোলনের সময় চালসহ ওই দুজনকে আটক করা হয়। জানা গেছে, খাদ্য অধিদপ্তরের সিলকৃত বস্তাভর্তি চালগুলো বগা বন্দরসংলগ্ন উত্তর পাশের খালে নোঙর করা একটি ট্রলার থেকে শ্রমিকরা স্থানীয় চাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদারের নিজস্ব গোডাউনে তুলছিল। তবে প্রভাবশালী একটি মহলের তৎপরতায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) শেখ বেলাল হোসেন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ওখানে অভিযান চালায়। বন্দরের উত্তর পাশের গলিতে শাহজাহান নামের এক চাল ব্যবসায়ীর গোডাউনে ট্রলার থেকে শ্রমিকরা ওই চাল তোলার সময় ৪২ মেট্রিকটন চাল জব্দ করা হয়। বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। এ সময় ট্রলার মালিক জয়নাল চৌকিদার, চাল ব্যবসায়ী শাজাহানকে আটক করা হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত