শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

দোকান বন্ধ, প্রণোদনা চান জুয়েলারি ব্যবসায়ীরা

দোকান বন্ধ, প্রণোদনা চান জুয়েলারি ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণে সাধারণ ছুটির কারণে দোকান বন্ধ থাকায় প্রণোদনা চেয়েছেন জুয়েলারি ব্যবসায়ী ও এই শিল্পের শ্রমিকরা।

কর্মচারীদের বেতন-ভাতা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আজ রবিবার (২৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের একটি অংশ দাবি করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি।

সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, দেশে প্রায় ১৮ হাজার ছোট-মাঝারি ও বড় আকারের জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। এই শিল্পের সঙ্গে ৮০ হাজার শ্রমিক ও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৮ হাজার মানুষের জীবিকা। দীর্ঘ ছুটির কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নাভিশ্বাস হওয়ার মতো অবস্থা। কর্মচারীদের  বেতন ও দোকান ভাড়া দেওয়া এখন তাদের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।

প্রাচীন এই শিল্পকে বাঁচাতে হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ বিতরণ করা হলে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ অন্যান্য সমস্যা মোকাবেলা করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে সমিতির পক্ষ থেকে।

এছাড়া নিম্নআয়ের স্বর্ণ শিল্পীদের রক্ষার্থে রেশন কার্ড বিতরণের মাধ্যমে রেশন সুবিধার আওতায় আনতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com