মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দেশে ৬৬০ ডাক্তার-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

দেশে ৬৬০ ডাক্তার-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। সংক্রমণের শিকার রোগীদের চিকিৎসায় ও সেবা দিতে গিয়ে ডাক্তার এবং নার্সরাও আক্রান্ত হচ্ছেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে এ পর্যন্ত ৬৬০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমএর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী জানান, এ পর্যন্ত ২৯৫ ডাক্তার, ১১৬ নার্স ও ২৪৯ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। কোভিড ১৯-এ আক্রান্ত একজন ডাক্তারও মারা গেছেন।

চিকিৎসক ও স্বাস্থকর্মীদের আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএমএ মহাসচিব এহতেশামুল হক।

তিনি বলেন, করোনাযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধারা আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসা পেশায় নিয়োজিত মোট আক্রান্তের সংখ্যা ৬৬০, যা দেশের মোট আক্রান্তের প্রায় শতকরা ১১ জন। চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারী ব্যক্তিরা এই হারে আক্রান্ত হতে থাকলে সামনে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়তে পারে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা সরঞ্জামে অভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সঠিক মানের পিপিই, এন-৯৫ বা এর সমমানের মাস্ক সরবরাহ করার দাবি জানাচ্ছি।

৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়। সোমবার পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে ৫ হাজার ৯১৩ জন আক্রান্তের পাশাপাশি মারা গেছেন ১৫২ জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজন চিকিৎসকও মারা গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com