ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

সাংবাদিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: থানায় জিডি, চলছে মামলার প্রস্তুতি

শাওনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের নেছারাবাদে মাদক কারবারী ও অপরাধী চক্রের হোতা সাইফুল ইসলাম শাওন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবাদিককে দেওয়া হচ্ছে একের পর এক হুমকী। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আইনের আশ্রয় নিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক, প্রস্তুতি নেয়া হচ্ছে মামলার। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পিরোজপুরের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় সাংবাদিক সংস্থা ও সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রয়োজনে যৌথবাহীনির অভিযান পরিচালনা করে শাওনকে গ্রেফতার করার দাবী জানাচ্ছে সাংবাদিক নেতারা।

শাওনের মাদক ব্যবসা নিয়ে প্রথম পর্বের সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর ও ফেসবুক আইডি থেকে তাঁদের কাছে একের পর এক তথ্য, বার্তা ও হুমকি আসতে শুরু করে। প্রথমদিকে কয়েকটি নম্বর থেকে সংবাদ প্রকাশ বন্ধ করার জন্য চাপ দেওয়া হয়। একই সঙ্গে শাওনের সঙ্গে বিরোধে না জড়িয়ে সমঝোতা করে চলার প্রস্তাব এবং নানা ধরনের আর্থিক প্রলোভনও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। কিন্তু এসব প্রস্তাবে রাজি না হওয়ায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ফোনে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় এবং সাংবাদিক টিমকে ফলো করছে একেকটি সন্ত্রাসী গ্রুপ। অনুসন্ধানী প্রতিবেদন বন্ধ করতে চাপ সৃষ্টি, প্রলোভন দেখানো এবং পরবর্তী সময়ে সরাসরি হুমকি দেওয়ার ঘটনাগুলো তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বিভিন্ন নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ব্যবহার করে যোগাযোগ করায় এর পেছনে কারা রয়েছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাঁরা বিষয়টি আর ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিক সংগঠনের নজরে এনেছেন। ইতোমধ্যে মতিঝিল থানায় জিডি করা হয়েছে। এখন সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণনাশের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের প্রকৃত সত্যতা উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ব্যবহৃত মোবাইল নম্বর, সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি এবং অন্যান্য তথ্য তদন্তের আওতায় আনার দাবি জানানো হবে।

শাওনের মাদক ব্যবসার তথ্য প্রকাশের পর উঠে আসে আরো ভংঙ্ককর তথ্য। শাওন অপরাধ জগতে পা রাখেন একটি হত্যা মামলার আসামী হয়ে। তিনি দীর্ঘ জেল জীবনে রপ্ত করেন অপরাধের নানা কৌশল ও ধরণ। তিনি দীর্ঘ জেল জীবনকে বেছে নেন অপরাধী হওয়ার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। তিনি তার আইডল হিসেবে পছন্দ করে শীর্ষ সন্ত্রাসী দাঊদ ইব্রাহীমকে। তিনি জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করেন দাঊদ ইব্রাহীমের থেকেও বড় সন্ত্রাসী হিসেবে নিজেকে কুখ্যাত করবেন। যার সুচনা হয় মাদক ব্যবসা দিয়ে। বিগত সৈরাচারী সরকার পতনের পর আইনশৃঙ্কখলা পরিস্থিতি টালমাটাল থাকার সুযোগে তিনি মাদক ব্যবসার মাধ্যমে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যান। আর এই হঠাৎ কালো টাকার মালিক হয়েই তিনি হয়ে উঠেন আরো ব্যপরোয়া। তার মতে টাকা দিয়ে সব কেনা যায়। কিসের আইন, কিসের নেতা, কিসের পুলিশ, কিসের উকিল, কিসের জজ-ব্যরিষ্টার সবই নাকি তার টাকার কাছে বিক্রি হয়ে যায়। শাওন তাই কোনো কিছুরই তোয়াক্কা করছে। তবে শাওন এই প্রতিবেদকের সাথে দাম্ভিকতা সাথে বলতে থাকে শুধু পুলিশ না কোনো বাহিনীই তাকে গ্রেফতার করতে পারবে না। সে যে ফ্লাটগুলোতে থাকে ওগুলো সবসময় বাইরে থেকে তালা মেরে রাখে তার বাহীনি। তিনি তালা মারা ফ্লাটের মধ্যে বসেই মাদক সেবনসহ সব অপরাধীদের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেছেন।

তবে শাওনের বিরুদ্ধে নিউজ প্রকাশের পর সে না-কি অপরাধের কৌশল পরিবর্তন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সেলসম্যান জানান, এখন শাওন স্বপ্ন দেখছে রাজনীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করবে সকল ক্ষমতা। আর এজন্য বেছে নিয়েছে আওয়ামী লীগের রাজনীতি। তার মতে শীঘ্যই শেখ হাসিনা দেশে ফিরবে আর আওয়ামী লীগ আবারও সরকার পরিচালনা করবে। এই আশায় তিনি এখন সরকার বিরোধী বিভিন্ন কর্মাকান্ডে অর্থের যোগান দেয়াসহ নানা সন্ত্রাসী হামলায় করছেন সহযোগীতা। শাওনের ঐ সেলসম্যান জানান, প্রতিদিন ৫/৭টা করে ইয়াবা দিয়ে ম্যানেজ করছে স্থানীয় ছিচকে দলিয় কর্মীদের। নারী আর নগদ টাকা দিয়ে ম্যানেজ করছে নেতাদের আর প্রশাসনকে। আর গোপনে গোপনে মোটা অঙ্কের টাকা দিয়ে সরকার বিরোধী কর্মকান্ডে অংশগ্রহণ করছেন আগামীতে ক্ষমতায় আসার লোভে। আর এসব পরিকল্পনার অংশ হিসেবে তিনি বেশ কয়েকটি চোরা মোবাইল কিনে বেনামী সীম নম্বর ব্যবহার করছে। কিছুদিন আগে এরকম একটি চোরা মোবাইল তার কাছ থেকে পুলিশ উদ্ধারের চেষ্টা করেও অজ্ঞাত কারণে ম্যানেজ হয়ে যায় প্রশাষন। 

এমনকি বর্তমান চলমান নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার সঙ্গেও শাওনের সিন্ডিকেটের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। নেছারাবাদ, নাজিরপুরসহ কয়েকটি থানাকে ঘিরে সহিংস পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগও করেছেন স্থানীয় সূত্রগুলো। 

এদিকে শাওনের বিরুদ্ধে প্রথম পর্বের সংবাদ প্রকাশের পর অনুসন্ধানে আরও কিছু গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয় সূত্রের দাবি, অতীতে একটি হত্যা মামলার আসামি হওয়ার মধ্য দিয়ে শাওনের অপরাধজগতে সম্পৃক্ততার সূচনা। দীর্ঘদিন কারাবাসের সময় অপরাধজগতের বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ও অপরাধের কৌশল সম্পর্কে ধারণা তৈরি হয় । 

অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে শাওন নিজের কর্মকাণ্ডের ধরন পরিবর্তনের চেষ্টা করছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে বলা হচ্ছে, মাদক কারবারের পাশাপাশি রাজনৈতিক পরিচয় ও বিভিন্ন মহলে যোগাযোগ তৈরির মাধ্যমে প্রভাব বিস্তারের পরিকল্পনা করছেন তিনি। এমনকি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অর্থের জোগান দেওয়া এবং বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে সহযোগিতার অভিযোগও উঠেছে। নেছারাবাদ, নাজিরপুরসহ কয়েকটি এলাকায় সম্ভাব্য সহিংস কর্মকাণ্ডে তাঁর কথিত সিন্ডিকেটের সংশ্লিষ্টতার বিষয়টি স্থানীয় সূত্রগুলো উল্লেখ করেছে।  ফলে বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।

স্থানীয় সূত্রের আরও দাবি, বিভিন্ন নামে একাধিক মোবাইল ফোন ও সিম ব্যবহার করে যোগাযোগ রক্ষা করেন শাওন। তার কথিত অপরাধী নেটওয়ার্কের সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ছাড়া মাদক পরিবহনে নারীকে ব্যবহার, গোপন আস্তানা পরিচালনা এবং বিভিন্ন ব্যক্তিকে অর্থ ও মাদক দিয়ে প্রভাবিত করার অভিযোগও অনুসন্ধানে উঠে এসেছে। 

প্রথম পর্বে প্রকাশিত প্রতিবেদনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি ও পাকারমাথা এলাকাসহ বিভিন্ন স্থানে কথিত মাদক কারবার, সহযোগী চক্রের তৎপরতা এবং স্থানীয়দের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ধরা হয়েছিল। পরবর্তী অনুসন্ধানেও স্থানীয় কয়েকজন বাসিন্দা একই ধরনের অভিযোগের কথা জানিয়েছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও কার্যকর প্রতিকার না পাওয়ায় এলাকার তরুণ সমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা পিরোজপুর জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন। অপরাধীদের শনাক্ত করা এবং মাদক সরবরাহের পুরো নেটওয়ার্ক ভেঙে দেওয়া জরুরি।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক কারবারের অভিযোগের নিরপেক্ষ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। একই সঙ্গে সাংবাদিককে দেওয়া হুমকির উৎস শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

অনুসন্ধান অব্যাহত...

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শাওনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chif Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত