ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয় ঘেরাও

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগসহ তিন দফা দাবিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র জোট। দাবি আদায়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ঘোরাও করবে তারা। প্রশ্নফাঁস বন্ধে প্রগতিশীল ছাত্র জোট তিন দফা দাবি ঘোষণাসহ দুই দিনের কর্মসূচি দিয়েছে।   রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র জোটটি।   সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক গোলাম মোস্তাফা। এতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকা, ছাত্র ইউনিয়ন সভাপতি জি এম জিলানী শুভ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবার কবীর, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।   গোলাম মোস্তাফা বলেন, প্রশ্নফাঁস হবে কী হবে না এটি নির্ভর করে প্রশাসনের নিয়ন্ত্রণের ওপর। তারা এর দায়িত্বে থাকে। ফলে প্রশ্নফাঁসের দায় স্ব স্ব পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের। আর প্রধান কর্তা-ব্যক্তি হিসেবে এর সমস্ত দায় শিক্ষামন্ত্রীকেই নিতে হবে।   তিনি আরও বলেন, এই শিক্ষামন্ত্রী শিক্ষার গুণগত মান বৃদ্ধি তো দূরের কথা, শিক্ষাব্যবস্থাকে অন্তঃসারশূন্য করেছে। শতভাগ পাসের পরিসংখ্যান করতে গিয়ে প্রশ্নফাঁসের ঘটনাকে উসকে দিচ্ছে। শিক্ষাখাতে ঘুষ-দুর্নীতির পসরা বসিয়েছে। তিনি এসব দুর্নীতির কথা নিজেই স্বীকার করে বলেছেন, তিনি নিজেও ঘুষ খান। আর তার কাছে আমাদের শিক্ষাব্যবস্থা কোনোভাবেই নিরাপদ না। স্বঘোষিত দুর্নীতিবাজ ব্যক্তি হিসেবে তার কোনো নৈতিক ভিত্তি নেই শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের।   এ সময় প্রগতিশীল ছাত্রজোটের পক্ষে তিন দফা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন মোস্তাফা।   দাবি তিনটি হলো: (১) অবিলম্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ।   (২) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার করা।   (৩) শিক্ষাখাতে ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করা।   দুদিনের কর্মসূচি: দুই দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ ফেব্রুয়ারি প্রশ্নফাঁস বন্ধসহ তিন দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ। ২৫ ফেব্রুয়ারি বেলা ১২টায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও।

ভিশন বাংলা ২৪

বুধবার, ১২ আগস্ট ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয় ঘেরাও

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত