বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
দক্ষিণ কোরিয়ার প্রশংসায় কিম উন

দক্ষিণ কোরিয়ার প্রশংসায় কিম উন

শীতকালীন অলিম্পিক আসরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলকে ‘চিত্তাকর্ষক’ সহায়তার জন্য দক্ষিণ কোরিয়াকে প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার উপস্থিতিকে অগ্রাধিকার দেয়া এবং দারুণ আতিথেয়তার জন্য দক্ষিণকে ধন্যবাদ জানিয়েছেন কিম।

কিমের ছোট বোন কিম ইয়ো জং এর নেতৃত্বে উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যায়। সফর শেষে তারা উত্তরে ফিরে গেছেন।

সফরের বিষয়ে তাদের প্রতিবেদন পাওয়ার পরই কিম এসব মন্তব্য করেছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি দলের প্রতিবেদন পাওয়ার পরই কিম জং উন ওই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, কিম উনের বক্তব্য কিংবা দক্ষিণ কোরিয়ার এই ইতিবাচক মনভাবনা আগামীতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে সহায়তা করবে।

উল্লেখ্য, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া সফর শেষ করে রবিবার রাতে দেশে ফিরে আসে। দক্ষিণ কোরিয়ার পিয়ংচংয়ে অনুষ্ঠিত ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এ প্রতিনিধি দল সিউল সফরে যান। খবর বিবিসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com