রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
বাংলামোটরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাংলামোটরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-দক্ষিণ বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী ও মোটরসাইকেল আরোহী। ঘটনার খবর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলামোটর ট্রাফিক বক্স থেকে পুলিশ সদস্যরা গিয়ে বাসটি জব্দ করে এবং জাফর মোল্লা নামে চালককে আটক করে।নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া সম্পন্যের জন্য থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com