বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ নিয়ে অশালীন, কুরুচিপূর্ন ফটোশপকৃত ছবি পোস্ট: দুই সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব-২

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ নিয়ে অশালীন, কুরুচিপূর্ন ফটোশপকৃত ছবি পোস্ট: দুই সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব-২

ভিশন বাংলা ডেস্ক: সাম্প্রতিককালে দেখা যায় তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের এবং ভুয়া ফেসবুক একাউন্ট তৈরীর মাধ্যমে প্রতারণা, বিভিন্ন গ্রুপ তৈরির মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ নিয়ে অশালীন, কুরুচিপূর্ন ফটোশপকৃত ছবি পোষ্ট করে তাদেরকে হেয় প্রতিপন্ন করার ঘটনাগুলো হরহামেশাই ঘটিয়ে আসছে সাইবার অপরাধীরা। র‌্যাব এসকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে।

র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, (১) মাসুম আহম্মেদ (২৪) ও (২) মোঃ শাখাওয়াত হোসেন @ আহনাফ নিশু (২৩), তাহাদের ব্যক্তিগত Facebook ID ব্যবহার করে ‘‘এডিটিং দেখুন’’ গ্রুপ এর মাধ্যমে এই গ্রুপের এ্যাডমিন ও মডারেটরসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ নিয়ে অশালীন, কুরুচিপূর্ন ফটোশপকৃত ছবি পোষ্ট করার মাধ্যমে তাদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং ইতিপূর্বে শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তিগণ এই গ্রুপের বিরুদ্ধে র‌্যাব-২ এর পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে র‌্যাব-২ এর গোয়েন্দা টিম পর্যাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাচাই করে তেজগাঁও থানাধীন ১১৫/এ, পশ্চিম নাখালপাড়াস্থ (লুকাস মোড়) বধুয়া সুইট মিট এন্ড কনফেকশনারী এর সামনে গত ০৪/০৬/২০২০খ্রিঃ তারিখ ১৬.৫০ ঘটিকায় উপস্থিত হইলে র‌্যাব সদস্যদের দেখে কৌশলে পালানোর চেষ্টাকালে (১) মাসুম আহম্মেদ (২৪) ও (২) মোঃ শাখাওয়াত হোসেন @ আহনাফ নিশু (২৩)’দ্বয়কে আনুমানিক ১৬.৫৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী (১) মাসুম আহম্মেদ (২৪), তার ব্যক্তিগত আইডি Masum Ahmed এবং (২) মোঃ শাখাওয়াত হোসেন @ আহনাফ নিশু (২৩), তার ব্যক্তিগত আইডি “আহনাফ নিশু” ব্যবহার করে ‘‘এডিটিং দেখুন’’ গ্রুপ এর মাধ্যমে এই গ্রুপের এ্যাডমিন ও মডারেটরসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ নিয়ে অশালীন, কুরুচিপূর্ন ফটোশপকৃত ছবি পোষ্ট করার মাধ্যমে তাদেরকে হেয় প্রতিপন্ন করে আসছিল যাহা মানব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতঃ বিভিন্ন অপরাধ সংঘটনে সহায়তা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com