সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভালো নেই রেজওয়ানা চৌধুরী বন্যা

ভালো নেই রেজওয়ানা চৌধুরী বন্যা

নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভালো নেই। শারীরিকভাবে ভীষণ দুর্বলতা অনুভব করছেন তিনি।

গত দুদিন ধরে শারীরিক দুর্বলতা ও ব্যথার সমস্যাও রয়েছে রবীন্দ্রসংগীতের এই বরেণ্য শিল্পীর।

তিনি বলেন, শারীরিক অবস্থা ভালো নেই, ভীষণ দুর্বল লাগছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে বন্যা গণমাধ্যমকে জানান, তার করোনা ‘পজিটিভ’। তবে শারীরিক অবস্থা ভালোই ছিল। গত দুদিন ধরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন এই খ্যাতিমান শিল্পী।

সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে বন্যা স্বাধীনতা পুরস্কার পান। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com