রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
ক্ষতিপূরণ না পেয়ে শাকিবের বিরুদ্ধে ডিজিটাল আইনে অভিযোগ

ক্ষতিপূরণ না পেয়ে শাকিবের বিরুদ্ধে ডিজিটাল আইনে অভিযোগ

ডেস্ক রিপোর্ট: অনুমতি ছাড়া ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ সিনেমার একটি গানে জনপ্রিয় ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’ গানের অংশ ব্যবহার করায় রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে চিত্রনায়ক শাকিব খান ও মোবাইল অপারেটর রবির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গানটির শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাস পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন এই অভিযোগ দায়ের করেন।

এই প্রসঙ্গে ব্যারিস্টার ওলোরা আফরিন গণমাধ্যমকে জানিয়েছেন, চিত্রনায়ক শাকিব খান তার ‘পাসওয়ার্ড’ সিনেমায় গানটির পিক দুই লাইন অনুমতি ছাড়া ব্যবহার করেছেন। যা কপিরাইট করা ছিল। তিনি সিনেমায় ব্যবহার করে কপিরাইট ভঙ্গ করেছেন। এজন্য তার কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে প্রথমে আইনি নোটিশ দেওয়া হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এই নিয়ে কয়েকবার শাকিব খানের সঙ্গে বৈঠক হলেও ফলাফল না আসায় আমরা এই অভিযোগ দায়ের করেছি।

এছাড়া রবিও শাকিবের সিনেমার গানটি বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে। যার কারণে আমরা রবিওকেও অভিযুক্ত করেছি।

যদিও এই প্রসঙ্গে মন্তব্য জানতে শাকিব খানের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় ‘পাগল মন’ শিরোনামে ব্যবহৃত গানে কণ্ঠ দেন অশোক সিং। এতে ঠোঁট মেলান শাকিব খান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com