বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ডিমলায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে  নাগাদ ঠাকুরগঞ্জ বাজার সংলগ্ন নিজ বাড়ী  থেকে ১ নারী মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী নারী হলেন উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামের   শ্রী রতন ভুইমালী এর স্ত্রী শ্রীমতি কিরন রাণী ভুইমালী (২৫)।

ডিমলা থানার পুলিশের সেকেন্ড অফিসার আব্দুর রহিম এর নেতৃত্বে,এস.আই ফিরোজ,এস আই গোলাম মোস্তফা,এ এস আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমতি কিরন রাণী ভুইমারীকে ১ কেজি গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে আটক করেন।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মফিজ শেখ নিশ্চিত করে জানান মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক দ্রব্য বিক্রয়ের অপরাধে  মামলা দায়ের করা হয়েছে। যাহার নং- ৬, তাং ১১/০২/২০১৮ ইং। আজ বিকালে জেলা আদালতে প্রেরন করে এবং অত্র উপজেলায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com