সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চলে গেলেন প্রকাশক লুৎফর রহমান

চলে গেলেন প্রকাশক লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক ও সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী বিশিষ্ট প্রকাশক লুৎফর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সিনিয়র সহ-সভাপতি খান মাহবুব এ সব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতের কোনো এক সময় লুৎফর রহমান মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর বড় মগবাজার এলাকার বাসায় একা বসবাস করতেন তিনি।

লুৎফর রহমানের মৃত্যুর নিশ্চত কারণ জানা যায়নি। তিনি কিছু দিন থেকে অসুস্থতায় ভুগছেন বলে জানা গেছে। পেশাগত কারণে লুৎফর রহমানের স্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করছেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

লুৎফর রহমানের মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর বলেন, ‌‌’কী শোনালেন! মাত্র কয়েকদিন আগেই কথা হলো। শরীরটা সামান্য খারাপ ছিল। বলেছিলেন, তেমন কিছু না। এত সজ্জন মানুষ ছিলেন, কিছুতেই মেনে নিতে পারছি না! তাঁর আত্মার শান্তি হোক। গভীর শোক ও সমবেদনা জানাই।’

শাহবাগ আজিজ মার্কেট বইপাড়া হিসেবে গড়ে ওঠার পেছনে যে কয়জন প্রকাশকের অনন্য অবদান রয়েছে, লুৎফর রহমান তাঁদের একজন। তাঁর মালিকানাধীন সন্দেশ প্রকাশনীর শোরুম ছিল আজিজ মার্কেটে। সন্দেশ নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com