ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পাচ্ছেন ৫ সাংবাদিক

সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রথমবারের মতো দৈনিক সংবাদসহ পাঁচজনকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০১৮ প্রদান করা হচ্ছে।   ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।   পদকপ্রাপ্তদের মধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন মহান একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, প্রাতিষ্ঠানিক সম্মাননা পাচ্ছে দৈনিক সংবাদ।   এছাড়া উন্নয়ন সাংবাকিতায় দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য, গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর, নারী সাংবাদিকতায় দৈনিক বরিশাল সময়ের চীফ রিপোর্টার মর্জিনা বেগম এবং আলোকচিত্র সাংবাদিকতায় দৈনিক আমাদের সময়ের নিজস্ব ফটোসাংবাদিক আল-আমিন লিয়ন।   আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান করবেন।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পাচ্ছেন ৫ সাংবাদিক

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০১৮

featured Image
সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রথমবারের মতো দৈনিক সংবাদসহ পাঁচজনকে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০১৮ প্রদান করা হচ্ছে।   ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।   পদকপ্রাপ্তদের মধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন মহান একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, প্রাতিষ্ঠানিক সম্মাননা পাচ্ছে দৈনিক সংবাদ।   এছাড়া উন্নয়ন সাংবাকিতায় দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য, গ্রামীণ সাংবাদিকতায় দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর, নারী সাংবাদিকতায় দৈনিক বরিশাল সময়ের চীফ রিপোর্টার মর্জিনা বেগম এবং আলোকচিত্র সাংবাদিকতায় দৈনিক আমাদের সময়ের নিজস্ব ফটোসাংবাদিক আল-আমিন লিয়ন।   আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান করবেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত