শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে যানবাহন ও পরিবহনে পৌর টোল আদায়কারি ইজারাদারদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে যানবাহন ও পরিবহনে পৌর টোল আদায়কারি ইজারাদারদের সংবাদ সম্মেলন

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিভিন্ন গণমাধ্যমে পৌর টোল আদায়ের নামে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁও পৌর এলাকার তিন চাকা বিশিষ্ট যানবাহন ও মালবাহী গাড়ি লোড-আনলোড ইজারাদাররা এক সংবাদ সম্মেলন করেছে।

শুক্রবার ঠাকুরগাঁও পুরাতন বাসস্টান্ড এলাকায় জেলা অটো ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালবাহী গাড়ি লোড-আনলোড ইজারাদার ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা রিংকু ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিন চাকা বিশিষ্ট যানবাহন ইজারাদার আবু বক্কর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারন সম্পাদক জাকারিয়া প্রামানিক ও ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ইজারাদাররা বলেন, ঠাকুরগাঁও পৌরসভার অনুমতিক্রমে ও কেবলমাত্র নির্দেশিত নির্দিষ্ট পয়েন্ট গুলিতেই বৈধভাবে পৌরসভা এলাকায় টোল আদয় করা হচ্ছে। অথচ কিছু সংবাদ মাধ্যমে টোল আদায়কে চাঁদাবাজি হিসেবে আখ্যা দিয়ে সংবাদ প্রকাশিত করেছে যা কোনভাবে কাম্য নয়। বৈধভাবে ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃপক্ষ ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পৌরসভা এলাকায় টোল আদায়ের জন্য দরপত্র আহবান করে। এর প্রেক্ষিতেই সর্বোচ্চ দরদাতা নির্বাচিত ব্যক্তিরা পৌরসভা এলাকায় টোল আদায় করছেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিনের কাছে জানতে চাইলে তিনি জানান, ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ও টোল আদায়ের জন্য দরপত্র আহবান করে পৌর এলাকায় ৭ টি পয়েন্টে তিন চাকা বিশিষ্ট যানবাহনের টোল আদায় এবং ৪ টি পয়েন্টে মালবাহী গাড়ি লোড-আনলোড টোল আদায় পয়েন্ট হিসেবে টেন্ডার দেওয়া হয়েছে । এ প্রক্রিয়া পুরোটাই বৈধপথে করা হয়েছে। এসব পয়েন্টের বাহিরে যদি কেউ টোল আদায় করে থাকে এর জন্যে পৌর কর্তৃপক্ষ দায়ী নয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com