সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বইমেলায় এরশাদের ৮ কবিতার বই

বইমেলায় এরশাদের ৮ কবিতার বই

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অমর একুশে গ্রন্থমেলায় আটটি নতুন কাব্যগ্রন্থ এনেছেন । এছাড়াও দুই-একদিনের মধ্যে আরেকটি প্রবন্ধগ্রন্থ মেলায় আসবে বলে জানিয়েছে চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়। বইগুলো পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার আকাশ প্রকাশনীতে। স্টল নম্বর ৩৭২-৩৭৪।

বইমেলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আটটি কাব্যগ্রন্থ প্রকাশিত বইয়ের মধ্যে বুধবার মেলায় আসে হে আমার দেশ, ঈদের কবিতা, বৈশাখের কবিতা ও প্রেমের কবিতা।

বৃহস্পতিবার মেলায় এসেছে একুশের কবিতা, যে কবিতা সুর পেল, জীবন যখন যেমন ও এক আকাশে সাত তারা।

এ ছাড়া দু-একদিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদের প্রবন্ধগ্রন্থ ‘যা ভেবেছি, যা বলেছি’ প্রকাশিত হবে বলে জানিয়েছেন সুনীল শুভ রায়।

এদিকে বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাদের নিয়ে অমর একুশে গ্রন্থমেলার আকাশ প্রকাশনীতে যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ও দলের জ্যেষ্ঠ নেতারা নতুন বই হাতে নিয়ে ছবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও সুনীল শুভরায় প্রমুখ।

সাবেক রাষ্ট্রপতির ২৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে চারটি গদ্যগ্রন্থ। বাকি সবই কাব্যগ্রন্থ। এসব বই নিয়ে আগামী মার্চ মাসে প্রকাশনা উৎসব করা হবে জানান শুভ রায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com