মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মদিনায় খোলামেলা ফটোশ্যুট-নাচানাচি, সমালোচনার ঝড়

মদিনায় খোলামেলা ফটোশ্যুট-নাচানাচি, সমালোচনার ঝড়

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা প্রদেশের আর-উলায় ঐতিহাসিক স্থানে বিশ্বের বিভিন্ন সুপারমডেলের খোলামেলা ফটোশ্যুটের পর বিতর্ক শুরু হয়েছে মুসলিম বিশ্বজুড়ে। সৌদি সরকারের অনুমতি নিয়ে এই ফটোশ্যুট করে ভোগ অ্যারাবিয়া। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্যাশন ম্যাগাজিনের আরব এডিশন।

‘আল-উলায় ২৪ ঘণ্টা’ শিরোনামে এই ফটোশ্যুট করা হয়। কেট মস, মারিয়াকার্লা বসকোনকো, ক্যান্ডিস সোয়ানেপোয়েরের মতো ক্যাটওয়াক স্টার ওই ফটোশ্যুটে অংশ নেন। তারা সেখানে কালো ও সাদা রঙের খোলামেলা পোশাক পরেন এবং হাঁটেন। এছাড়া সৌদির সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী স্থানে নাচানাচিও করেন তারা।

এই পুরো ফটোশ্যুট অর্গানাইজ করা এবং শুট পরিচালনা করেছেন লেবানিজ ডিজাইনার এলি মিজরাহি। এমন বিতর্কিত এই ফটোশ্যুটের পর মুসলিম বিশ্বে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেন সৌদি কর্তৃপক্ষ এ ধরনের ফটোশ্যুটের অনুমতি দিয়েছে, তা নিয়েও বহু মুসলিম ক্ষোভ প্রকাশ করেছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তারই অংশ হিসেবে গত বছর থেকেই দেশটিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়। এছাড়া স্টেডিয়ামে গিয়ে খেলা দেখাসহ আরো বিভিন্ন ক্ষেত্রে শিথিলতা দিয়েছে সৌদি সরকার। যদিও বিশ্লেষকরা বলছেন, নারী আত্মীয়দের নিয়ন্ত্রণ এখনো অনেকাংশেই রয়েছে পুরুষ অভিভাবকদের কাছে।

সূত্র : সিয়াসাতের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com