ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মালয়েশিয়ায় বাংলাদেশি সেই রায়হান কবির গ্রেফতার

নিউজ ডেস্ক: কাতারভিত্তিক আল জাজিরা টিভিতে অভিবাসীদের নিয়ে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে (২৫) গ্রেফতার করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট শুক্রবার (২৪ জুলাই) তাকে গ্রেফতার করে স্থানীয় সময় ৬টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে খবর প্রকাশ করেছে। এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট ১২ জুলাই এক প্রতিবেদনে জানায়, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাবর বলেছেন, বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। সম্প্রতি আল জাজিরা টিভির একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানের অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রতিবেদন প্রকাশের পর রায়হান কবিরকে খোঁজা শুরু করে মালয়েশিয়ার পুলিশ।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৫ মে ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি সেই রায়হান কবির গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২০

featured Image
নিউজ ডেস্ক: কাতারভিত্তিক আল জাজিরা টিভিতে অভিবাসীদের নিয়ে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে (২৫) গ্রেফতার করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট শুক্রবার (২৪ জুলাই) তাকে গ্রেফতার করে স্থানীয় সময় ৬টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে খবর প্রকাশ করেছে। এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট ১২ জুলাই এক প্রতিবেদনে জানায়, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাবর বলেছেন, বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। সম্প্রতি আল জাজিরা টিভির একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানের অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রতিবেদন প্রকাশের পর রায়হান কবিরকে খোঁজা শুরু করে মালয়েশিয়ার পুলিশ।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত