মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছাড়পত্র ছাড়াই ভর্তির নির্দেশ প্রাথমিক বিদ্যালয়গুলোতে

ছাড়পত্র ছাড়াই ভর্তির নির্দেশ প্রাথমিক বিদ্যালয়গুলোতে

নিজস্ব প্রতিবেদক- বছরের যে কোনো সময় ছাড়পত্র (টিসি) ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (৯ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ছাড়াও ডিসি ও ইউএনওদের পাঠিয়েছে।

মহামারি করোনাভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার  ।  এক্ষেত্রে আগের বিদ্যালয়ের পরিচয়পত্র, বেতন বই বা স্লিপ বা ক্লাস ডায়েরি যাচাই করে নিতে বলা হয়েছে।

পরিপত্রে বলা  হয়েছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। অনেক ছাত্রছাত্রী শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। বেশ কিছু কিন্টারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বছরের যে কোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হল।

পরিপত্রে আরও বলা হয়েছে, ‘যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড, বেতন বই, স্লিপ, ক্লাস ডায়েরি, বইপুস্তক বা খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাত্রপত্র (টিসি) প্রয়োজন হবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com