ঢাকা    মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বাতিল হচ্ছে গণপরিবহনের বর্ধিত ভাড়া

বাতিল হচ্ছে গণপরিবহনের বর্ধিত ভাড়া
ভিশন বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে সাস্থ্যবিধি রক্ষা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। তবে সম্প্রতি গণপরিবহণের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি উপেক্ষার অভিযোগ উঠেছে। এই অভিযোগে গণপরিবহনের বর্ধিত ভাড়া বাতিলের দাবি জানিয়েছে যাত্রীরা। এই দাবির প্রেক্ষিতে গণপরিবহণের বর্ধিত ভাড়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাদুর্ভারের মধ্যেই মধ্যেই বাসের সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বরের এক তারিখ থেকে গণপরিবহনের বর্ধিত ভাড়া বাতিল হবে। ওইদিন থেকে করোনা পূর্বকালীন সময়ের ভাড়া চালু হবে। তবে পাশাপাশি সিটে বসলেও যাত্রীদের অবশ্যই মাস্ক পারতে হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত ভাড়া এবং পাশাপাশি দুই সিটের একটি খালি রেখেই বাস চলবে। আজ বুধবার বিআরটিএর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। বুধবার বিকেলে বিআরটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধি, ডিএমপি, হাইয়ে পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩১ মে থেকে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় সরকার।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাতিল হচ্ছে গণপরিবহনের বর্ধিত ভাড়া

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত