মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সেপ্টেম্বরেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

সেপ্টেম্বরেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: করোনার কারণে মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। এ অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসা, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কি আরও বাড়বে, নাকি খুলে দেওয়া হবে?

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে করোনার প্রাদুর্ভাব না কমায় শিক্ষাপ্রতিষ্ঠান আরও এক দফায় ছুটি বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে সেপ্টেম্বর মাস পুরো ছুটি থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা। তবে এ সময় সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে আগামীকাল বৃহস্পতিবারের (২৭ আগস্ট) মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। দুই মন্ত্রণালয়ই নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একাধিকবার জানিয়েছেন, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। খোলার মতো পরিবেশ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com