বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
রাজধানীতে এনজিও অফিসে স্বামী-স্ত্রীর মরদেহ

রাজধানীতে এনজিও অফিসে স্বামী-স্ত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নাখালপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও’র কার্যালয় থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে খবর পেয়ে বাসা নং ৮৫, নাখালপাড়ার লুকাস মোড়ের ৮৫নং বাসার নিচ তলার ওই অফিস থেকে স্বামী আসমত আলী (৪৫) ও স্ত্রী ফারজানার (৩২) মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

তেজগাঁও থানার ওসি বলেন, ৮৫ পশ্চিম নাখালপাড়া উন্নয়ন সংস্থার আশা এনজিওর লোকাল অফিসের ভেতর থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্বামী আসমত আলীর লাশ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী ফারজানার (৩২) মরদেহ মেঝেতে পড়ে ছিল।

স্বামী আসমত আলী মাছের ব্যবসা করেন আর স্ত্রী ফারজানা আশা এনজিও অফিসে বুয়ার কাজ করতেন। তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com