বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
নেশা ও লাম্পট্য দিয়ে ভরপুর বলিউড ইন্ডাস্ট্রি!

নেশা ও লাম্পট্য দিয়ে ভরপুর বলিউড ইন্ডাস্ট্রি!

ডেস্ক রিপোর্ট: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নতুনভাবে যুক্ত হয়েছে দ্য নারকোটিক্স ব্যুরো কন্ট্রোল। সম্প্রতি প্রয়াত এই তারকার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এরইমধ্যে রিয়ার ফোন জব্দ করেছে তারা।

এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নারকোটিক্স ব্যুরো কন্ট্রোল যুক্ত হওয়ার খবর শোনা পর বলিউডের হাই প্রোফাইল পার্টিগুলোর ভেতরের কাহিনি ফাঁস করলেন কঙ্গনা রনৌত।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের বলিউডের পার্টি নিয়ে একের পর এক টুইট করে গিয়েছেন এই অভিনেত্রী। একইসঙ্গে তিনি তার অভিজ্ঞতাও শেয়ার করেছেন।

কঙ্গনা লিখেছেন- “আমি তখন নাবালিকা ছিলাম যখন আমার রক্ষকই ভক্ষক হয়ে পানীয়তে মাদক মেশাত যাতে আমি পুলিশের কাছে না যেতে পারি। পরে আমি যখন সাফল্য পেয়ে বিখ্যাত ফিল্ম পার্টিগুলো প্রবেশাধিকার পাই, সেখানে গিয়ে আমি অবাক হয়ে যাই। নেশা, লাম্পট্য আর দুষ্কৃতীদের মুক্তাঞ্চল সেই জায়গা।”

যোগ করে কঙ্গনা আরও লিখেছেন- “ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় মাদক হল কোকেন। প্রায় সমস্ত পার্টিতেই তা ব্যবহার করা হয়। খুবই দামী, তবে আপনি হাই প্রোফাইল মানুষের পার্টিতে গেলে তা বিনামূল্যে দেওয়া হবে। আপনার অজান্তেই পানির সঙ্গে মিশিয়ে এডিএমএ ক্রিস্টেল দেওয়া হবে।”

“আমি নারকোটিক্স ব্যুরো কন্ট্রোলকে সাহায্য করতে ইচ্ছুক। কিন্তু এর জন্য আমার সরকারের নিরাপত্তার প্রয়োজন। শুধু আমার ক্যারিয়ার নয় আমার জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। আর এটি স্পষ্টই প্রমাণিত যে সুশান্ত কিছু ঘৃণ্য রহস্য জানতেন, এজন্যই তাকে হত্যা করা হয়েছে।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com