সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

আত্মহত্যা করেছেন অভিনেত্রী লরেন

আত্মহত্যা করেছেন অভিনেত্রী লরেন

বিনোদন ডেস্ক: আত্মহত্যা করেছেন মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে বারিধারায় নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী। তবে তার গলায় ফাঁস লাগানোর কারণ এখনো জানা যায়নি।

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’ এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। তার পুরো নাম লরেন মেন্ডেস, ধর্মে খ্রিষ্টান।  ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। তবে পরিচিতিটা পান এয়ারটেলের বিজ্ঞাপনের মাধ্যমে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com