ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ভারতে করোনা রোগীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: করোনা সংক্রমণের মধ্যেই ভারতে এক নৃশংস ঘটনা ঘটেছে। শনিবার করোনায় আক্রান্ত এক তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধর্ষণ করেছে এক অ্যাম্বুল্যান্সচালক। বর্বর এ ঘটনা ঘটেছে কেরালার পাথানামথিত্তা জেলায়। পুলিশ জানিয়েছে, দুজন রোগীকে ভিন্ন দুটি হাসপাতালে নিয়ে যাচ্ছিল ওই অ্যাম্বুল্যান্সচালক। প্রথমে একজন বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান তিনি। এরপর ওই তরুণীকে নিয়ে হাসপাতালের পরিবর্তে একটি ফাঁকা মাঠে অ্যাম্বুল্যান্স নিয়ে যান ওই চালক। সেখানেই করোনায় আক্রান্ত ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার কিশোরী জানিয়েছে, ধর্ষণের পর তাকে ফের হাসপাতালে পৌঁছে দেয় চালক। তার পরেই গোটা ঘটনা করোনা হাসপাতালের কর্মীদের জানায়। সেখান থেকেই খবর দেওয়া হয় পুলিশে। মেডিক্যাল পরীক্ষায় কিশোরীকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ২৫ বছরের ওই অ্যাম্বুল্যান্স চালককে এরই মধ্যে অ্যাম্বুল্যান্স সেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ওই চালককে গ্রেপ্তার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র : নিউজ এইটিন।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৫ মে ২০২৬

ভারতে করোনা রোগীকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সে ধর্ষণ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২০

featured Image
ডেস্ক রিপোর্ট: করোনা সংক্রমণের মধ্যেই ভারতে এক নৃশংস ঘটনা ঘটেছে। শনিবার করোনায় আক্রান্ত এক তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধর্ষণ করেছে এক অ্যাম্বুল্যান্সচালক। বর্বর এ ঘটনা ঘটেছে কেরালার পাথানামথিত্তা জেলায়। পুলিশ জানিয়েছে, দুজন রোগীকে ভিন্ন দুটি হাসপাতালে নিয়ে যাচ্ছিল ওই অ্যাম্বুল্যান্সচালক। প্রথমে একজন বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান তিনি। এরপর ওই তরুণীকে নিয়ে হাসপাতালের পরিবর্তে একটি ফাঁকা মাঠে অ্যাম্বুল্যান্স নিয়ে যান ওই চালক। সেখানেই করোনায় আক্রান্ত ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার কিশোরী জানিয়েছে, ধর্ষণের পর তাকে ফের হাসপাতালে পৌঁছে দেয় চালক। তার পরেই গোটা ঘটনা করোনা হাসপাতালের কর্মীদের জানায়। সেখান থেকেই খবর দেওয়া হয় পুলিশে। মেডিক্যাল পরীক্ষায় কিশোরীকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ২৫ বছরের ওই অ্যাম্বুল্যান্স চালককে এরই মধ্যে অ্যাম্বুল্যান্স সেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ওই চালককে গ্রেপ্তার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র : নিউজ এইটিন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত