মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুবাইয়ে নারীপাচার মামলায় নৃত্যশিল্পী ইভান গ্রেপ্তার

দুবাইয়ে নারীপাচার মামলায় নৃত্যশিল্পী ইভান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ে নারীপাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বৃহস্পতিবার রাতে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ রাজধানীর নিকেতন থেকে তাঁকে গ্রেপ্তার করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার ইভান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নৃত্যশিল্পী। তিনি ‘ড্যান্স ট্যারিপ’ নামে একটি ড্যান্স কম্পানির কর্ণধার। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে নাচ করে তাঁর দল। বিদেশেও কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন তিনি।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, লালবাগ থানার একটি মানবপাচার মামলায় ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় দুবাইয়ে নৃত্যশিল্পীর আড়ালে নারীপাচারের ঘটনায় আগেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে তিনজন জিজ্ঞাসাবাদে ও আদালতে দেওয়া স্বীকারোক্তিতে নারীপাচারে ইভানের জড়িত থাকার তথ্য জানান।

সিআইডি জানায়, দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত আগস্টে আজম খানসহ তাঁর নারীপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা জবানবন্দিতে বলেছেন, এই চক্র মূলত ‘নৃত্যকেন্দ্রিক’। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ। গায়েহলুদসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ করেন, তাঁদের নানা প্রলোভনে এই চক্রটি দুবাইতে পাঠাত। এরপর সেখানে নানা অসামাজিক কাজে বাধ্য করা হতো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com