মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিরতির পর ফিরলেন চিত্রলেখা গুহ

বিরতির পর ফিরলেন চিত্রলেখা গুহ

বিনোদন ডেস্ক: চলতি মহামারির কারণে দীর্ঘদিন থেকেই শুটিং বন্ধ ছিলো। সতর্কতা বাড়িয়ে তাই অভিনেত্রী চিত্রলেখা গুহও শুটিং থেকে নিজেকে দূরে রাখেন। অবশেষে দূরত্ব মিটিয়ে প্রায় ছয় মাস পর তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন। সাজিদ সুমন পরিচালিত মাশরাফি জুনিয়র ধারাবাহিক নাটকের শুটিং গত সপ্তাহে শুরু হয়েছে। এই ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন পর ক্যামেরার সামনে হাজির হলাম। সেই পরিচিত শব্দ, পরিচিত মুখ দেখে খুবই ভালো লাগছে। বিগত ছয়টা মাস সবকিছু মিস করেছি। তবে পরিবারের সবাই বলছিলো আরো একটু সময় নিতে। আরো পরে ফিরতে। তারপরও ফিরলাম। ভালো লাগছিলো না ঘরে থেকে। তিনি আরো বলেন, আমরা সবাই এখানে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছি। নাটকটি দীপ্ত টিভির। এর শুটিংও হচ্ছে তাদের নিজস্ব স্টুডিওতে। এখানে বহিরাগত নেই বললেই চলে। আর নাটকের ইউনিট বেশ স্বাস্থ্য সচেতন। খুব ভালো লাগছে তাদের সঙ্গে কাজ করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com