সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন পদ্ধতিতে হবে এসএসসি পরীক্ষা

নতুন পদ্ধতিতে হবে এসএসসি পরীক্ষা

নতুন প্রশ্নপত্র ও নতুন পদ্ধতিতে আগামী বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে নতুন পদ্ধতি কী হবে, তা আলোচনা করে ঠিক করা হবে।

 

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের সভায় এ উদ্যোগের কথা জানানো হয়।

 

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি, আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা নতুন পদ্ধতিতে নিতে পারব। সভায় সবাই প্রশ্নব্যাংক তৈরির বিষয়ে একমত হয়েছেন।

 

পাবলিক পরীক্ষাসংক্রান্ত এ সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরীক্ষায় এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ব্যক্তিগতভাবে তিনি আগে থেকেই এমসিকিউ বন্ধের বিষয়ে বলে আসছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে বলার পর এটা এখন প্রক্রিয়ার মাধ্যমে করা হবে।

 

চলতি এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই জরুরি সভা ডাকা হয়। তবে সভায় আগামী দুই এপ্রিল থেকে শুরু উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কীভাবে প্রশ্নপত্র ফাঁস রোধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

 

সোহরাব হোসাইন বলেন, যেহেতু আগামী এইচএসসি পরীক্ষা নতুন পদ্ধতিতে নেয়ার সুযোগ নেই। তাই এটা কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সভার সিদ্ধান্তগুলো অব্যাহত থাকবে।

 

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র যেকোনো জায়গায়, যে কারও হাতে পেলে আইনের আওতায় আনা হবে। চলতি এসএসসি পরীক্ষায় এ পর্যন্ত ১৫২ জনকে আটক করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com