মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মা হচ্ছেন পিয়া জান্নাতুল

মা হচ্ছেন পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমন সুখবর জানিয়েছেন তিনি।

বেবি বাম্পের ছবি প্রকাশ করে প্রিয়া লিখেছেন, ‘ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের জন্য অপেক্ষা করছি।’ এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন প্রিয়া।

পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিং, পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। এ ছাড়া ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। মিসরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের কভারচিত্রেও জায়গা পেয়েছেন বাংলাদেশি এই মডেল।

২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন প্রিয়া। এরপর কাজ করেছেন একাধিক সিনেমায়। সবশেষ আলোচিত ‘মাসুদ রানা (এমআর-৯)’ সিনেমার নায়িকা হতে যাচ্ছেন প্রিয়া।
২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন খুলনার মেয়ে পিয়া জান্নাতুল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com