মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

মাহি বি চৌধুরী ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মাহি বি চৌধুরী এবং তার স্ত্রী আশফাহ হক লোপার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুর্নীতি দমন কমিশন, দুদকের পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশ আদেশে তাদের একুশ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে।

দুজনের কাছে আলাদা পাঠানো নোটিশে বলা হয়েছে, তারা বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। এ কারণে তাদের নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী পাঠাতে হবে।

নোটিশে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬ এর ২ উপধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করে দুদক। এরপর দুদকের জিজ্ঞাসাবাদে মাহী বি চৌধুরী অভিযোগ ভিত্তিহীন দাবি করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com