ঢাকা    শুক্রবার, ০১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মৌলভীবাজারে আলুর দাম বেশি রাখায় ৭ দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রিসহ বিভিন্ন অপরাধে আলুর পাইকারি আড়তসহ সাতটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপরে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। আদালত সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি হচ্ছে কি-না তা মনিটরিংয়ে শুক্রবার দুপরে পৌরশহরের হাজীগঞ্জ বাজারে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানের সময় অধিক মূল্যে আলু বিক্রি, মূল্য তালিকা না থাকা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার কারণে হাজীগঞ্জ বাজারের আলুর পাইকারি আড়তসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে আলুসহ নিত্যপণ্য বিক্রির পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারগুলোতে মনিটরিং করা হবে।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০১ মে ২০২৬

মৌলভীবাজারে আলুর দাম বেশি রাখায় ৭ দোকানে জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রিসহ বিভিন্ন অপরাধে আলুর পাইকারি আড়তসহ সাতটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপরে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। আদালত সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি হচ্ছে কি-না তা মনিটরিংয়ে শুক্রবার দুপরে পৌরশহরের হাজীগঞ্জ বাজারে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানের সময় অধিক মূল্যে আলু বিক্রি, মূল্য তালিকা না থাকা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার কারণে হাজীগঞ্জ বাজারের আলুর পাইকারি আড়তসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে আলুসহ নিত্যপণ্য বিক্রির পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারগুলোতে মনিটরিং করা হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত