ঢাকা    মঙ্গলবার, ০৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোটগ্রহণ চলছে

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৫টা পযন্ত। এর আগে শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় নির্দিষ্ট যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সভা-সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মাঠে রয়েছেন। ৩ সেপ্টেম্বর এ দুটি আসনের তফসিল ঘোষণা করে ইসি। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও এ দুটি আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসি। নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দীন। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ে এ মুহূর্তে কোনো অভিযোগ পাইনি। সব কেন্দ্রে নিরাপদে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পৌঁছেছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টহল দিচ্ছেন। তিনি বলেন, ভোটকেন্দ্র ও যাতায়াতের পথে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে ইসির একটি সূত্র জানিয়েছে, ঢাকা-৫ আসনের কয়েকটি ওয়ার্ডে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। এদিকে নওগাঁ-৬ আসনে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। এক নজরে ঢাকা-৫ : আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ৬ মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা-৫ সংসদীয় আসন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোটগ্রহণ চলছে

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত