আধুনিক অপরাধ তদন্তে ফরেনসিক বিজ্ঞানের প্রয়োগ
পিবিআই-জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ
আধুনিক অপরাধ তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, আলামত শনাক্তকরণ ও বিশ্লেষণ এবং আদালতে ফরেনসিক প্রমাণ উপস্থাপনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সে পিবিআই ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ৯.৩০ টায় পিবিআই কনফারেন্স রুমে “Application of Forensic Science in Criminal Investigations: From Crime Scene to the Courtroom” শীর্ষক কর্মসূচির শুভ উদ্বোধন এবং সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল (বিপিএম-সেবা)। পিবিআই ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণটির সার্বিক আয়োজন ও সমন্বয়ে রয়েছে Institute of Forensic Science and Cyber Security (IFSCS), National University Bangladesh।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, পিএইচডি। এ সময় তিনি বলেন,“Forensic Science এ বিশ্ব বহুদুর এগিয়েছে। Forensic Science কে আমাদের দেশেও বহুদূর এগিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে Institute of Forensic Science & Cyber security কোর্স চালু করেছি। এখান থেকে যারা কোর্স করবে তারা অপরাধ তদন্তসহ বিভিন্ন Cyber security ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন,” প্রথাগত থিওরিটিক্যাল কারিকুলামের চেয়ে প্র্যাকটিকেল পড়াশোনায় বেশি জোর দিতে এবং মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরীতে আমরা বাংলাদেশের এবং বাংলাদেশের অপরাধ তদন্তকে আরো বেশি বিজ্ঞানসম্মত করতে ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা পিবিআই/পুলিশ স্টাফ কলেজ/সশস্ত্র বাহিনী বিভাগ সমূহের সাথে কাজ করছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামাল (বিপিএম-সেবা) বলেন, “পিবিআই একটি বিশেষায়িত তদন্ত সংস্থা হলেও তদন্তে সাইন্টিফিক ফরেনসিক প্রয়োগ করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখিন হতে হয়। পিবিআইতে যারা ফরেনসিক নিয়ে কাজ করেন এই প্রশিক্ষণ তাদের আরো সমৃদ্ধ করবে।”
পিবিআই প্রধান এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নাজমুল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (সামিরা সুলতানা (ট্রেনিং ও ফরেনসিক), পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকা।
পাঁচ দিন ব্যাপি এই প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অপরাধস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ, বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতি, ফরেনসিক বিজ্ঞানের বিভিন্ন শাখার ব্যবহার, তদন্তে প্রযুক্তির প্রয়োগ এবং আদালতে ফরেনসিক প্রমাণের গ্রহণযোগ্যতা ও উপস্থাপনাসহ অপরাধ তদন্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।