বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
উত্তরায় ৩১ হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও ৪ জন গ্রেফতার

উত্তরায় ৩১ হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৩১টি হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হলো।শনিবার (২১ নভেম্বর) রাতে উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের (ডিবি) একটি টিম।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহরাব হোসেন (২১), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৩২) ও মো. উজ্জ্বল মিয়া (২৪)। তারা সবাই উত্তরা পশ্চিম থানায় পুলিশের দায়ের করা মামলার পলাতক আসামি ছিলেন।শুক্রবার (২০ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com