সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
২২-এ শেষ জীবন, মেয়ের অঙ্গদান করে নজির গড়ল মা-বাবা

২২-এ শেষ জীবন, মেয়ের অঙ্গদান করে নজির গড়ল মা-বাবা

‘ব্রেন ডেথ’ হয়ে বাইশে-ই থেমে গেল মেয়ে! আর সেই মেয়ের অঙ্গপ্রত্যঙ্গ দান করে নজির গড়লেন শোকাতুরা মা-বাবা৷ ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল হলদিয়ার!

কলকাতা২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুরের দুর্গাচকের অনুসূয়া আবাসনের দীপশিখা সামন্ত৷ ৯-১৮ ফেব্রুয়ারি হলদিয়া উন্নয়ন পর্ষদ ও হলদিয়া পুরসভার উদ্যোগে হলদিয়া সংহতি ময়দানে শুরু হয়েছিল হলদিয়া মেলা। মেলার শেষদিনের অনুষ্ঠান দেখে বাইকে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়ে দীপশিখা।

স্থানীয় বেসরকারি নার্সিংহোমে হয়ে কলকাতায় রেফার করা হয় তাঁকে৷ সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হয়। ‘ব্রেন ডেথ’ হয়ে যায়৷ চিকিৎসকেরা পরামর্শ দেন, ‘অঙ্গদান করার৷’ রাজি হয়ে যান শোকাতুরা বাবা-মা৷

দীপশিখার বাবা সমর সামন্ত হলদিয়া উন্নয়ন পর্ষদের একজন কর্মকর্তা। তিনি বলেন, ‘‘মেয়েকে তো আর ফিরে পাব না৷ কিন্তু অন্যের মাধ্যমে আমার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো বেঁচে থাকবে৷ তাই চিকিৎসকরা এমন পরামর্শ দেওয়ার পর না করিনি৷’’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com