বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষ জব্দ, ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষ জব্দ, ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছে র‌্যাব-২ এর সদস্যরা। এসময় সাপের বিষ চোরাচালানকারী আন্তর্জাতিক চক্রের সদস্য সন্দেহে ছয় জনকে আটক করা হয়।

গত ২৪/১২/২০২০ খ্রিঃ তারিখ ১৪.৫০ ঘটিকায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০ নং ওয়ার্ড গুলবার মুন্সি স্মরণী রোডস্থ এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমান সাপের বিষ নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ১৫.২০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে চোরাচালান চক্রের সদস্য ১। মোঃ মাসুদ রানা (২৪) ২। মোঃ ছফির উদ্দিন শানু (৫০), ৩। মোঃ তমজিদুল ইসলাম @ মনির(৩৪), ৪। মোঃ আলমগীর হোসেন (২৬), ৫। ফিরোজা বেগম (৫৭), ৬। আসমা বেগম(৪২), কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে সাপের বিষ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগের ভিতর তল্লাশি করে কাচের জারে রক্ষিত অবস্থায় ৮.৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের সাথে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি নিদিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষ ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এছাড়াও আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে ভবিষ্যতেও র‌্যাব-২ কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com