বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
রাজধানীতে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২

রাজধানীতে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২

নিজস্ব প্রতিবেদক- রাজধানীর আদাবর এলাকায় শনিবার দুপুরে ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২ এর সদস্যরা।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন মুনসুরাবাদ আবাসিক এলাকায় তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোসাম্মত হেনা (৩৫) ও পাচি বেগম (৭০) নামে দুই নারীকে শনিবার বেলা দেড়টার দিকে আটক করে র‌্যাবের একটি টিম।

তাদের হাতে ধরে রাখা ব্যাগ তল্লাশি করে পলিথিনের প্যাকেটের ভিতরে ওই গাঁজা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এ মাদকদ্রব্য সুকৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছেন ওই র‌্যাব কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com