মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
২১ মে থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

২১ মে থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক- 

আগামী ২১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ডিনস কমিটির বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিনস কমিটির এক সদস্য বলেন, ‘ক’ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২১ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ মে ‘খ’ ইউনিটের, ২৭ মে ‘গ’ ইউনিটের, ‘ঘ’ ইউনিটে ২৮ মে এবং ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন।

ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ওই সদস্য আরও ও বলেন, করোনা ভাইরাসের কারণে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমাদের ভর্তি পরীক্ষা নিয়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। জেনারেল এডমিশন কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। শিগগিরিই বিষয়টি জানিয়ে দেয়া হবে।

এদিকে আগামীকাল বিশ্ববিদ্যালয় পরষিদের বৈঠকেিউপস্থিত থেকে পরীক্ষার বিষয়ে জানাবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন,  বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক রয়েছে। বৈঠকটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। এখানে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কে কবে ভর্তি পরীক্ষা নিতে চান সেটি জানাবেন। সবাই সমন্বিতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com