ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

পাঁচ মিনিটের জন্য পাঁচ কোটি রুপি!

পাঁচ মিনিটের জন্য পাঁচ কোটি রুপি!
পাঁচ মিনিটের জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা গেছে, মুম্বাইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হয় এই বলিউড তারকাকে। তিনি যে পারফর্ম করবেন, তার জন্য সময় লাগবে পাঁচ মিনিট। কিন্তু এর জন্য প্রিয়াঙ্কা নাকি পাঁচ কোটি রুপি চেয়েছেন। তা শুনে ঘাবড়ে গেছেন বছর শেষের এই অনুষ্ঠানের আয়োজকেরা। আয়োজকেরা নাকি প্রিয়াঙ্কার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে সাহস পাচ্ছেন না। প্রিয়াঙ্কা ভারতে সর্বশেষ পারফর্ম করেন ২০১৬ সালে, প্রডিউসারস গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যেকোনো অনুষ্ঠানে তাঁর পারফর্মের অন্য রকম আকর্ষণ রয়েছে। তা ভেবেই নাকি প্রিয়াঙ্কাকে প্রস্তাব দেওয়া হয়। এদিকে সামাজিক কর্মকাণ্ডের জন্য ‘মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া। শিশু-কিশোরদের প্রতি তাঁর মমতা আর নানা সামাজিক কাজের জন্য হারমোনি ফাউন্ডেশন থেকে তাঁকে এই পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মিড-ডে

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পাঁচ মিনিটের জন্য পাঁচ কোটি রুপি!

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০১৭

featured Image
পাঁচ মিনিটের জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা গেছে, মুম্বাইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হয় এই বলিউড তারকাকে। তিনি যে পারফর্ম করবেন, তার জন্য সময় লাগবে পাঁচ মিনিট। কিন্তু এর জন্য প্রিয়াঙ্কা নাকি পাঁচ কোটি রুপি চেয়েছেন। তা শুনে ঘাবড়ে গেছেন বছর শেষের এই অনুষ্ঠানের আয়োজকেরা। আয়োজকেরা নাকি প্রিয়াঙ্কার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে সাহস পাচ্ছেন না। প্রিয়াঙ্কা ভারতে সর্বশেষ পারফর্ম করেন ২০১৬ সালে, প্রডিউসারস গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যেকোনো অনুষ্ঠানে তাঁর পারফর্মের অন্য রকম আকর্ষণ রয়েছে। তা ভেবেই নাকি প্রিয়াঙ্কাকে প্রস্তাব দেওয়া হয়। এদিকে সামাজিক কর্মকাণ্ডের জন্য ‘মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া। শিশু-কিশোরদের প্রতি তাঁর মমতা আর নানা সামাজিক কাজের জন্য হারমোনি ফাউন্ডেশন থেকে তাঁকে এই পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মিড-ডে

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত