সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিএনপি না আসলেও ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি

বিএনপি না আসলেও ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি। আওয়ামী লীগ বা বিএনপি’র কাছে জনগণ নিরাপদ নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু জাতীয় পার্টির কাছে জনগণ নিরাপদ।’

শনিবার বনানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী এম কোরবান আলীর ছেলে এম তারেক অলীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘জাতীয় পার্টি দিন দিন শক্তিশালী হচ্ছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় এসে জনগণের দুঃখ দুর্দশা দুর করবে।’

দেশের বর্তমান পরিস্থিতিসহ চালের উর্ধ্বগতির বিষয়ে এরশাদ বলেন, ‘গ্রামে গেলে জনগণ বলে চালের উর্ধ্বগতি নিয়ে কিছু করুন। সরকার প্রধানকে আমাদের কষ্টের কথা বলুন। কিন্তু আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হলে কী হবে আমিতো প্রধানমন্ত্রীর সাথে দেখাই করার সুযোগ পাই না।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com