বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
করোনায় ‘বলপ্রয়োগে’ ধর্ষণ বেড়েছে: সি আই ডি

করোনায় ‘বলপ্রয়োগে’ ধর্ষণ বেড়েছে: সি আই ডি

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে ‘বলপ্রয়োগে ধর্ষণ বা পাওয়ার রেপ’ বেড়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে সিআইডির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনার সময়ে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিরা অলস সময় কাটাচ্ছেন। তাই তারা তাদের গন্ডির মধ্যে ধর্ষণের মতো অপরাধ করছে।

ইমাম হোসেন বলেন, ‘বাংলাদেশে পাওয়ার রেপ অতীতে ছিল না। গত দুই থেকে পাঁচ বছর ধরে শুরু হয়েছে। এ ধরনের রেপিস্টরা ভিকটিমকে নিজের এলাকার মধ্যে ধর্ষণ করে। যাতে কোনও প্রকার ঝুঁকি থাকে না। তাকে কেউ বাধা দেয় না। একজনকে ধর্ষণ করে এরা তাদের অপর টার্গেটদের শিক্ষা দেয়। টার্গেটরা প্রস্তাবে রাজি না হলেও তারা বলপ্রয়োগ করে। তাদের এই গ্রুপে ৩-৪ জন করে থাকে।’

গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় গত ৪ এপ্রিল ঝড়ের রাতে এক নারীর বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে একটি গ্রুপ। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে সিআইডি। এই ধর্ষণের ঘটনাটিও একটি ‘পাওয়ার রেপ’ বলে জানিয়েছে সিআইডি।

পরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধরের তত্ত্বাবধায়নে মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে নওগাঁওয়ের নজিপুর এলাকা থেকে ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন মোল্লা জিজ্ঞাসাবাদের তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সিআইডি। তবে এখনও পলাতক মূলহোতা হেমায়েত।

সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধর এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com