শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
হেফাজতের আরেক নেতা ফয়েজীর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা

হেফাজতের আরেক নেতা ফয়েজীর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে ভুক্তভোগী এক নারী ধর্ষণের মামলা দায়ের করেছেন। শুক্রবার (৭ মে) চট্টগ্রামের হাটহাজারী থানায় এই মামলা (নং ৯) দায়ের করেন তিনি।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, এক নারী জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে অভিযোগ, গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকের মাধ্যমে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয় ঘটে। ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নিয়মিত চ্যাটিং হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০১৯ সালের নভেম্বরে হাটহাজারীর কনক বিল্ডিংয়ের নীচ তলায় বাসা ভাড়া করে দেন ফয়েজী। দীর্ঘ এক বছর ওই ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ফয়েজী।

অভিযোগে আরো বলা হয়েছে, গত বছর হাটহাজারী থেকে চট্টগ্রাম নগরীতে খালার বাসায় চলে আসার পরও বিভিন্ন বাসা ও হোটেলে নিয়ে গিয়ে সুকৌশল বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন ফয়েজী।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করার জন্য এসআই মো.মুকিব হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com